1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় যুব দিবস পালিত

  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৪২০ Time View

গোপালগঞ্জ প্রতিনাধিঃ

গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স, সনদ ও চেক বিতরণের মধ্যদিয়ে জাতীয় যুব দিবস –২০২৩ পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে আজ বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। “স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ — বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদের নেতৃত্বে বের হওয়া বর্ণাঢ্য শোভা যাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে ফিরে শেষ হয়।

পরে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান প্রমূখ। এসময় গোপালগঞ্জ জেলা আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ রুহুল আমিন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অঃদাঃ) মো. সাইফুল ইসলাম, গোপালগঞ্জ পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. আলিমুজ্জামান বিটু, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শাহাবুদ্দিন হিটু, সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ মাহামুদ বাপ্পী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পরে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারীদের মাঝে সনদ, শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ও ৩ জন যুব ও ১ জন যুব মহিলার হাতে ৫ লাখ ৮০ হাজার টাকার যুব ঋণের চেক তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho