1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

তথ্য নেই জেলা প্রশাসনের শিক্ষা শাখায়, মাদারীপুরে প্রাইমারি স্কুলের জানালা বন্ধ করে সরকারি জমিতে মার্কেট নির্মাণ

  • Update Time : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৩৯৪ Time View

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের জানালা বন্ধ করে জেলা প্রশাসকের জমি দখল করে মার্কেট নির্মাণ করেছে প্রভাবশালী একটি পরিবার। জানালা খুলতে না পারায় অন্ধকারাচ্ছন্ন ক্লাশ রুমে চলছে কোমলমতি শিশুদের পাঠ দান। বিষয়টি নিয়ে কোন পদক্ষেপ নেয়নি জেলা বা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। বছরের পর বছর বিদ্যালয়ের জানালা বন্ধ থাকলেও কিছুই জানেনা জেলা প্রশাসকের শিক্ষা শাখা।

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাজারের সাথেই অবস্থিত মস্তফাপুর হাই স্কুল ও ৯৩ নং মস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের পাশ দিয়েই জেলা প্রশাসনের জমিতে নির্মিত সড়ক। সড়ক ও স্কুলের মাধ্যবর্তী জেলা প্রশাসনের এই এক চিলতে জমিতে স্থানীয় প্রভাবশালী ও সাবেক চেয়ারম্যান আ. রব খান নির্মাণ করেন মার্কেট। সেখানে দোকান ভাড়া দিয়ে কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন তিনি। এই মার্কেট করতে গিয়ে মস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২টি কক্ষের জানালা বন্ধ করে দিয়েছেন তিনি। বর্তমানে এই মার্কেট দেখাশুনা ও ভাড়া উত্তোলন করেন আ. রব খানের ছেলে বর্তমান চেয়ারম্যান সোহরাব খান। স্থানীয়ভাবে এই পরিবারটি প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে এলাকার কেউ কথা বলতে সাহস পায় না।

৯৩ নং মস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা জানান, আলো কম হওয়ায় তাদের পড়তে ও লেখতে খুবই কষ্ট হয়। এছাড়া প্রচন্ড গরমের মধ্যে তাদের ক্লাশ করতে হয়। এতে লেখাপড়া করতে খুবই কষ্ট হয় শিশুদের।

স্কুলের শিক্ষিকা নুরুন্নাহার জানান, অনেকদিন যাবৎ এই জানালাগুলো বন্ধ। আমরা জানালা খুলতে পারিনা, কারণ স্কুল ভবনের পাশ দিয়ে দোকানগুলো। আগের যারা টিও ও এটিও স্যারেরা ছিল তারা সাবাই দেখেছে। এছাড়া আমাদের কমিটির মিটিং এ আলোচনা হয়েছে। তারা সবাই বলেছে ব্যবস্থা নিবে কিন্তু কোন ব্যবস্থা কেউ নেয়নি। বাচ্চাদের পড়ালেখা করতে খুবই কষ্ট হচ্ছে। দ্রুত জানালা খুলে দিলে আমরা শিক্ষকরা ও আমাদের শিক্ষার্থীরা স্বস্তি পাব।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কেটের একাধিক ব্যবসায়ী জানান, ২ থেকে ৩ লাখ টাকা এ্যাডভান্স নিয়ে মাসিক আড়াই হাজার থেকে ৩ হাজার টাকা ভাড়া দিয়ে তারা এখানে দোকান করছে। আগে ভাড়া নিত আ. রব খান নিজে। কিন্তু বর্তমানে তিনি অসুস্থ্য থাকায় তার ছেলে বর্তমান চেয়ারম্যান সোহরাব খান মাসিক ভাড়া নিচ্ছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার পাল বলেন, আমি নতুন এসেছি। আমি নিজে গিয়ে স্কুলের বর্তমান অবস্থা দেখে জেলা প্রশাসক স্যারের সাথে আলোচনা করে ব্যবস্থা নিব।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনুদ্দিনের কাছে বিষয়টি জানতে চাইলে গণমাধ্যম কর্মিদের সামনেই উপজেলা উপ কমিশনার ভূমিকে তদন্ত করার নির্দেশ দেন ও বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

বছরের পর বছর এভাবে স্কুলের জানালা বন্ধ করে মাকের্ট তৈরি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিলেও এ বিষয় কিছুই জানে না জেলা প্রশাসনের শিক্ষা শাখা।
জেলা শিক্ষা শাখার অতিরিক্ত জেলা প্রশাসক মার্জিয়া সুলতানা জেলা শিক্ষা অফিস ও উপজেলা শিক্ষা অফিস কিছু জানায়নি বলে জানান। তারা বিষয়টি দেখে দ্রুত ব্যবস্থা নেবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho