1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

অতিরিক্ত ডিআইজি হলেন গোপালগঞ্জের সাবেক পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা

  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৩৭৮ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের সাবেক সফল পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন।

সোমবার (৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আয়েশা সিদ্দিকা বিপিএম-পিপিএম সহ বাংলাদেশ পুলিশের ১৫২ জন পুলিশ সুপারকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

পুলিশ কর্মকর্তা আয়েশা সিদ্দিকা বাংলাদেশ পুলিশের বিশেষ শাখায় (এসবি) পুলিশ সুপার হিসেবে কর্মরত থাকাবস্থায় এ পদোন্নতি লাভ করেন। এর আগে তিনি গোপালগঞ্জে পুলিশ সুপার হিসেবে দীর্ঘদিন সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। করোনা মোকাবেলায় পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।

আয়েশা সিদ্দিকা বিসিএস (পুলিশ) ২৪ তম ব্যাচের একজন কর্মকর্তা। পেশাগত কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তিনি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন পুরস্কার বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) এবং প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক লাভ করেছেন।

জননিরাপত্তা বিভাগের একই প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া সকল কর্মকর্তাদেরকে নতুন কর্মস্থলে যোগদানের তারিখ থেকে পদোন্নতির এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho