1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা থানায় অভিযোগ

  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৪৩৭ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা মরহুম নজির হোসেনের ছেলে শাহ আলমের পরিবারের ওপর হামলা চালিয়ে মারপিট ও গৃহবধুর শ্লীলতাহানী চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী আক্কাস শিকদার নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে । গত মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী পরিবার। হামলাকারী পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিমপাড় গ্রামের অধিবাসী ও ঘাঘর বাজার জনতা হোটেলের মালিক। জানা যায়, ভুক্তভোগী শাহ আলম ও প্রতিবেশী আকবর হাজরার জায়গা জোর পূর্বক দখল করে পাকা ঘর নির্মাণ করে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে সাবরিনা আক্তার ঝর্ণা ও আক্কাস শিকদার দম্পতি। এলাকার প্রভাব খাটিয়ে ভুক্তোভোগীদের অকথ্য ভাষায় গালাগাল ও হত্যার হুমকি দিয়ে আসছে একাধিক মামলায় অভিযুক্ত আক্কাস। ঘটনার সময় প্রতিবাদ করতে গেলে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়ে মারপিট ও গৃহবধুর শ্লীলতাহানীর চেষ্টা চালায় আক্কাস। ভুক্তভোগী শাহ আলম সাংবাদিকদের বলেন- আমার জায়গা আক্কাস শিকদার-ঝর্ণা জোরপূর্বক দখল করে রেখেছে, প্রতিবাদ করতে গেলে হত্যার হুমকি দেয়, আজ আমার পরিবারের গায়ে হাত দিয়েছে, প্রশাসনের নিকট এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূল শাস্তির দাবী জানাই। অভিযুক আক্কাস শিকদার বলেন- নব্বইয়ে অস্ত্র ছেড়েছি বলে কি সবাই দুর্বল ভাবছে? পরে এ ঘটনায় মুক্তিযোদ্ধার সন্তান শাহ আলম বাদী হয়ে দুই জনকে বিবাদী করে কোটালীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে কোটালীপাড়া থানার এসআই মামুনুর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান বলেন- অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho