1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২০ মে ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

নগরকান্দায় খাদ্যবান্ধব কর্মসুচির চাউল বিতরণে অনিয়মের অভিযোগ

  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৪৩৭ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নে খাদ্যান্ধব কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে চাউল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

এ সময় ওজনে কম দিয়ে চাউল আত্মসাৎ করেছে বলেওজানাগেছে।

রোববার সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া এলাকার ডিলার ইব্রাহীম মাতুব্বর ৬২৫ জন কার্ডধারীর মাঝে এবং শংকরপাশা এলাকার ডিলার রুবেল মোল্লা ৪৭২ জন কার্ডধারীর মাঝে, খাদ্যাবান্ধব কর্মসূচির আওতায় চাউল বিতরণ করেন। প্রতিকেজি চাউল ১৫ টাকা দরে জনপ্রতি ৩০ কেজি চাউল বিতরণের নিয়ম থাকলেও, ওজনে কম দিয়ে জন প্রতি ২৮ থেকে ২৯ কেজি করে বিতরণ করছিলো।

চাউল ওজনে কম পাওয়া কয়েকজন কার্ডধারী জানান, চাউল ওজনে কম দিচ্ছে। প্রতিবাদ করলে, নাম কেটে দেওয়ার হুমকি দেয়, তাই প্রতিবাদ করতে ভয় পাই।

চাউল বিতরণের সময় ট্যাগ অফিসার উপস্থিত না থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

এসময় ডিলার রুবেল মোল্লা ও ইব্রাহীম মাতুব্বর বলেন, বিভিন্ন দপ্তর ম্যানেজ করতে এবং অন্যান্য খরচ পুশিয়ে নিতে, আমাদের বেশ কিছু টাকা খরচ হয়। তাই কার্ডধারীদের মাঝে চাউল বিতরণের সময়, ওজনে কিছু চাউল কম দিচ্ছি। ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালামের কাছ থেকে আমরা  অনুমতি নিয়েছি।

এ বিষয়ে ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, গোডাউন থেকে চাউল আনতে শুরু করে চাউল বিতরণ পর্যন্ত, বিভিন্ন খাতে বেশ কিছু টাকা খরচ হয়ে যায়। তাই বিতরণের সময় কিছু চাউল কম দেওয়া হয়েছে।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক বলেন, খাদ্যবান্ধব কর্মসুচির আওতায়, জন প্রতি ৩০ কেজি করে চাউল বিতরণ করতে হবে। কেউ ওজনে কম দিয়ে বিতরণ করলে, সেই ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho