1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দায় মৎস্য জীবিলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৪৯০ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় মৎস্য জীবিলীগের উদ্যোগ এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস, অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও শান্তির বার্তা দেশময় ছড়িয়ে দিতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৩ নভেম্বর ২০২৩ ইং তারিখ সোমবার বিকালে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ব্রাহ্মনডাঙ্গা উচ্চবিদ্যালয়ের মাঠে ইউনিয়ন আওয়ামী মৎস্য জীবিলীগের আয়োজনে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী মৎস্য জীবিলীগের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী মৎস্য জীবিলীগের সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, রিয়া রাথিন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক, মানবতার ফেরিওয়ালা কাজী আব্দুস সোবহান।

এসময় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্ভিয়া টার্চের সিইও মিসেস শারমিন আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য জীবিলীগের সভাপতি দেলোয়ার হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী মৎস্য জীবিলীগের সহ-সভাপতি মিজানুর রহমান তালুকদার। আরো উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ওবায়দুর মাতুব্বর, জেলা আওয়ামী মৎস্য জীবিলীগের সহ-সভাপতি আকবর হোসেন, সহ-সভাপতি কাজী সুমন, যুগ্ন- সম্পাদক কাজী রাজু, যুবলীগ নেতা শেখ জাহিদ, ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ আনিসসহ জেলা ও উপজেলা মৎস্যজীবিলীগের নেতৃবৃন্দ। নগরকান্দা ও সালথা উপজেলা থেকে
শান্তি সমাবেশে খন্ড খন্ড মিছিল নিয়ে যোগ দেয় নেতা কর্মীরা। একসময় শান্তি সমাবেশ জনসমুদ্রে পরিনত হয়।
প্রধান অতিথি কাজী আব্দুস সোবহান বলেন আওয়ামী লীগের উন্নয়নের জয় ধারা ব্যাহত করার লক্ষে বিএনপি ও সমমনা দলগুলো দেশে নৈরাজ্যের সৃষ্টি করছে। তারই প্রতিবাদ ও প্রতিহত করার লক্ষেই আজকের এই সমাবেশ।

আগামী নির্বাচনেও নৌকার বিজয় নিশ্চিত জেনেই তারা অগ্নি – সন্ত্রাসী রাজনীতি শুরু করেছে বিএনপি ও জামায়াত। তাদের অপরাজনিতি হাসিল করতে দেওয়া হবেনা। যে কোন মূল্যেই এর প্রতিহত করা হবে।

তিনি আরো বলেন আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ফরিদপুর -২ আসনের এলাকায় অবহেলিত মানুষের কল্যানে টানা ১০ বছর কাজ করে আসছি। আশা করি আগামী সংসদ নির্বাচনে দল নৌকা প্রতীক আমাকেই দিবে বলে বিশ্বাস করি।

এছাড়া উপস্থিত বক্তারা প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে কাজী আব্দুস সোবহানকে নৌকা প্রতীক দেওয়ার জন্য আহ্বান জানান। শান্তি সমাবেশে বিএনপির কিছু নেতা কর্মী কাজী আব্দুস সোবহানের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিক ভাবে আওয়ামী মৎস্য জীবিলীগে যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho