1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

মুকসুদপুরে ১ নং টেংরা খোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওহিদুল ইসলামের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান

  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৫৭২ Time View

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধিঃগোপালগন্জের মুকসুদপুর উপজেলার
১নং সরকারী টেংরাখোলা মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওহিদুল ইসলামের
চাকুরি অবসরপ্রাপ্ত বিদায় গ্রহন উপলক্ষে ১৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় ফারুক খান মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মুকসুদপুর উপজেলা শাখার আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার ও গোপালগঞ্জ-১ আসন হতে বার বার নির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির অন্যতম সদস্য ও সুচিন্তা ফাউন্ডেশন বাংলাদেশের যুগ্ম আহবায়ক কানতারা খান,মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কাবির মিয়া, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এস,এম ইমাম রাজী টুলু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: রবিউল আলম সিকদার,মুকসুদপুর পৌর সভার মেয়র মো: আশ্রাফুল আলম শিমুল।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মুকসুদপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সমিতির সদস্য দীপঙ্কর বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন পাক্ষিক মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: লুৎফর রহমান মোল্লা, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: ছিরু মিয়া,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,সরকারী বোয়ালিয়া প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা রিতা সরকার, সরকারি পাচুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিপি নাছরিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho