1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

বঙ্গবন্ধুর সমাধিতে প্রেসক্লাব গোপালগঞ্জের নবনির্বাচিত সভাপতি মোঃ আলিমুজ্জামান বিটুর শ্রদ্ধা

  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৪৭৮ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রেসক্লাব গোপালগঞ্জের নবনির্বাচিত সভাপতি মোঃ আলিমুজ্জামান বিটু।

বুধবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় প্রেসক্লাব গোপালগঞ্জের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, সাংগঠনিক সচিব কে এম সাইফুর রহমান, দপ্তর সচিব সমর বাইন, ক্রীড়া সচিব আহম্মদ আলী খান, ধর্মীয় ও সমাজকল্যাণ সচিব মাহমুদুর রহমান মাহমুদ, প্রচার ও প্রকাশনা সচিব আবুল ফাত্তাহ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব হুসাইন ইমাম সবুজ, নির্বাহী সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন, সৈয়দ মুরাদুল ইসলাম সদস্য মিরাজুল হক, কাজী সেলিম নয়ন, অর্জুন বিশ্বাস, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এ জেড আমিনুজ্জামান রিপন, প্রেসক্লাব টুঙ্গিপাড়ার সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান মুরাদ, টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি গোলাম বিশ্বাস, সাংবাদিক মাসুদ রানা, শিহাব উদ্দিন, গোলাম রব্বানী, ইবাদুল সহ গোপালগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে সকলে ‘৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিমের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho