1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন শেখ সেলিম এমপি

  • Update Time : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৪৩৩ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

আসান্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি। শনিবার (১৮ নভেম্বর) বিকালে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের সাথে নিয়ে শেখ ফজলুল করিম সেলিমের পক্ষে তার জেষ্ঠ্যপুত্র এফবিসিসিআই- এর সাবেক সফল সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম এবং কনিষ্ঠপুত্র কেন্দ্রিয় আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বাংলাদেশ আওয়ামী লীগের (নৌকা প্রতীকে) দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র কাজী লিয়াকত আলী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াছ হক, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক মো. আলিমুজ্জামান বিটু সহ বিপুল সংখ্যক নেতা- কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ আ. লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদ গোপালগঞ্জ-২ আসন থেকে পরপর ৮ম বার নির্বাচিত সংসদ সদস্য, জাতীয় নেতা, জীবন্ত কিংবদন্তী ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho