1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন মুহাম্মদ ফারুক খান (এমপি)

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৬৫৭ Time View

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে, গোপালগঞ্জ ১ আসনের মনোনয়ন ফরম কাশিয়ানীতে জমা দিলেন মুহাম্মাদ ফারুক খান (এমপি)।
বৃহস্পতিবার বেলা ২ টায় কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে, উপজেলা রিটার্নিং ও নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের কাছে এ মনোনয়ন ফরম জমা দেন তিনি।
এ সময় তাঁর জেষ্ঠ্য কন্যা কানতারা খান, জেলা আ, লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার সিরাজুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর আ, লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আমিনুর ইসলাম (আমিন), উপজেলা আ, লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন, সহ-সভাপতি শামসুন্নাহার মিনা জামান, শরাফত হোসেন লাভলু মৃধা, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী খোকন শিকদার, মফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মশিউর রহমান খান, ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধাসহ বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র জমা দেওয়া শেষে সাংবাদিকদের সাক্ষাৎকারে মুহাম্মদ ফারুক খান এমপি বলেন, গোপালগঞ্জ-১ আসন মুকসুদপুর কাশিয়ানীর জনসাধারণ আমাকে ভোট দিয়ে ৫ বার এমপি নির্বাচিত করেছেন, আমার বিশ্বাস এবারও নৌকা প্রতীকে সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়ন করেছেন। দেশের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দারিদ্র্য বিমোচন, কৃষি ভর্তুকি, ভূমিহীন গৃহহীনদের বসবাসের স্থায়ী ব্যবস্থা, প্রতিবন্ধী, বয়স্ক, মাতৃ কালীন, মুক্তিযোদ্ধা ভাতা ও মুক্তিযোদ্ধাদের বাড়িতে ভবন স্থাপন করে দেওয়া, বাড়িতে বাড়িতে গভীর নলকূপের মাধ্যমে নিরাপদ পানির ব্যবস্থা করা, স্বাস্থ্য সেবা দানে প্রতিটা ইউনিয়নে একাধিক কমিউনিটি ক্লিনিক স্থাপন করা সহ সরকার পক্ষের থেকে সকল সুযোগ সুবিধা শতভাগ নিশ্চিত করা হয়েছে।
যা আওয়ামী লীগ সরকার ছাড়া বিগত দিনে কোন দলীয় সরকার করতে পারে নাই।
তাই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে, দেশের জনগণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় শতভাগ ভোটে দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে এবং সরকার গঠনের সুযোগ দেবে এটা আমার দৃঢ় বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho