1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

ফরিদপুর -২ আসনে লাবু চৌধুরী (নৌকা) এ্যাডঃ জামাল হোসেন মিয়া সতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৪১৭ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুর -২ আসন নগরকান্দা – সালথায় দুই জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার জমা দানের শেষ দিনে দুই প্রার্থীই তাদের সমর্থকদেরকে নিয়ে ভিন্ন ভিন্ন উপজেলায় মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বালী এর নিকট জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক ও নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ জামাল হোসেন মিয়া তার সমর্থকদেরকে সাথে নিয়ে সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন।

অপরদিকে এই আসনের বর্তমান সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী তার সমর্থকদেরকে সঙ্গে নিয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মঈনুল হক এর নিকট বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত (নৌকা) প্রতীকের পক্ষে মনোনয়ন পত্র জমা দেন।

দুই প্রার্থীরই হাজার হাজার সমর্থকেরা উপজেলা পরিষদ এরিয়ার বাহিরে অবস্থান করে উল্লাস করতে থাকে। এবং নিজ নিজ প্রার্থীর পক্ষে শ্লোগান দিতে শোনা গেছে।
এব্যাপারে দুই উপজেলায় সাধারণ ভোটারদের মাঝে  সাফাই গাইতে শোনা যায় যার যার পছন্দের প্রার্থীর পক্ষে।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা  মোঃ মঈনুল হক বলেন, আমার কার্যালয়ে শাহদাব আকবর লাবু চৌধুরী আওয়ামিলীগ মনোনীত (নৌকা প্রতীকের) প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বালী বলেন আমার কার্যালয়ে এ্যাডঃ জামাল হোসেন মিয়া সতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়ন পত্র  জমা দিয়েছেন। এখন পর্যন্ত একজনই আমার কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho