1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দায় পরকীয়া করতে গিয়ে গণপিটুনিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি জালাল

  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩১ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় গভীর রাতে পরকীয়া করতে গিয়ে গণধোলাইয়ে মারাত্মক ভাবে আহত হয়ে বর্তমানে ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে জালাল মাতুব্বর।
জানাগেছে ঘটনাটি ঘটেছে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করপুর গ্রামে।
গত শুক্রবার লস্করপুর গ্রামের সামাদ শেখের প্রবাসী ছেলে রনি শেখের স্ত্রী জামেলা বেগমের বসত ঘরে প্রবেসের সময় স্থানীয়রা ধরে মারপিট করলে গুরুতর আহত হয় জালাল মাতুব্বর।
এ সময় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জালাল মাতুব্বর একই ইউনিয়নের শাকরাইল গ্রামের মোতালেব মাতুব্বরের ছেলে।
সে এলাকায় আরো এরকম ঘটনা একাধিকবার ঘটিয়েছে বলে এলাকাবাসী জানান।

জালাল মাতুব্বরের সাথে জামেলার দীর্ঘ দিন যাবৎ অবৈধ সম্পর্ক চলে আসছে। এর আগেও একই ধরনের ঘটনায় জালালকে ২৫ হাজার টাকা জরিমানা করে জামেলাকে প্রদান করে স্থানীয় মাতুব্বররা। তারপরেও থামেনি তাদের অনৈতিক সম্পর্ক। লোকচোখের আড়ালেই চলে তাদের এ অপকর্ম।
তারই ধারায় গত শুক্রবার গভীর রাতে জামেলার ঘরে ঢোকার চেষ্টা কালে স্থানীয়রা জালালকে হাতে নাতে ধরার সময় জালাল দৌড়ে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। তখন লোকজন জালালকে ধরে উত্তম মাধ্যম দিলে সে গুরুতর ভাবে আহত হলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জামেলার শশুর শেখ সামাদ বলেন, এর আগেও আমার ছেলের বউ জামেলার সাথেই এই জালালের অপকর্ম ধরা পড়লে ২৫ হাজার টাকা জরিমানা করে শালিসের মাধ্যমে। সেই টাকাও জামেলাকে দেওয়া হয়। এরপরেও থামেনাই ওদের কুকর্ম।
এই ঘটনার সময় আমার আরেক ছেলে জনির পা গ্রামবাসীর বারির আঘাতে ভেঙে গেছে।
এব্যাপারে জামেলা এ ঘটনা অস্বীকার করে বলেন, এটা আমার বিরুদ্ধে অপবাদ দেওয়া ছাড়া আর কিছুই না। জালালের সাথে আমার কোন পরকীয়া নাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho