1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দায় ট্রাক দূর্ঘটনায় এক মহিলার মৃত্যু- আহত তিন

  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৪১০ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় ট্রাক দূর্ঘটনায় ঝর্ণা বেগম (৪৫) নামের এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানাগেছে।
সোমবার সকালে উপজেলার তালমা মোড়ে ডাক্তার দেখাতে আসে ঝর্ণা বেগম। ভ্যানে বসা ছিলো ঝর্ণা, সেই ভ্যানে ট্রাক (ঢাকা মেট্রো- ন ১১-১৫৮১) চাপা দিলে ঘটনা স্থলেই ঝর্ণা বেগম মারা যায়।

এসময় এক শিশুসহ তিনজন আহত হয়।আহতদেরকে ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ঝর্ণা বেগম কৃষ্ণনগর গ্রামের মৃত সালাম সরদারের স্ত্রী এবং শৌলডুবি গ্রামের খালেক মিয়ার মেয়ে। ঝর্ণার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেনসহ স্থানীয়রা ট্রাকসহ চালক হাসানুর রহমান ও তার ভাই হেলপার আমানুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করে।
তাদের বাড়ী যশোর জেলায় বলে জানান নগরকান্দা থানার এস আই মনির হোসেন। এসময় ভাঙ্গা হাইওয়ে পুলিশের এস আই আবু নোমান ময়না তদন্তের জন্য লাশ নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho