1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

গোপালগঞ্জ জেলা প্রশাসকের নিকট শীতার্তদের জন্য এবছরও কম্বল দিয়েছে ‘আশা’

  • Update Time : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭২ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের ত্রাণভান্ডারে ৪০০ পিছ শীতবস্ত্র (কম্বল) দিয়েছেন দেশের স্বনামধন্য বেসরকারি এনজিও প্রতিষ্ঠান আশা।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১০ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলমের পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) আজহারুল ইসলামের নিকট আনুষ্ঠানিকভাবে এ শীতবস্ত্র (কম্বল) হস্তান্তর করেন আশা’র পক্ষে গোপালগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার সমীর রঞ্জন হাওলাদার।

এসময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, সহকারী কমিশনার বাবলী শবনম, আশা গোপালগঞ্জের সিনিয়র রিজিওনাল ম্যানেজার (সদর অঞ্চল) মোঃ মুজিবুর রহমান, সদর-১ এর সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম, সদর-২ এর সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার দিলীপ কুমার বিশ্বাস, গোপালগঞ্জ জেলার এসই মোঃ মুস্তাক মিয়া, সদর-১ ব্রাঞ্চের এস.এবিএম মনোজ বিশ্বাস সহ আশা’র অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho