1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দা – সালথায় স্বতন্ত্র প্রার্থী এ্যাডঃ জামাল হোসেন মিয়া ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন

  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৫১৩ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর -২ নগরকান্দা -সালথা আসনের স্বতন্ত্র প্রার্থী এ্যাডঃ জামাল হোসেন মিয়া ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন।

তিনি শনিবার নগরকান্দা সদর বাজারসহ উপজেলার বিভিন্ন গ্রামে সাধারণ ভোটারদের কাছে গিয়ে আগামী ৭ জানুয়ারী তার ঈগল প্রতীকের জন্য ভোট প্রার্থনা করছেন। এছাড়া তিনি নিয়মিতভাবে দুই উপজেলার বিভিন্ন উল্লেখযোগ্য স্থানে গিয়ে ভোট প্রার্থনা করছেন ভোটারদের কাছে।
তারই ধারাবাহিকতায় শনিবার দুপুরে নগরকান্দা সদরে প্রেস ক্লাব সড়কে তার সমর্থকদেরকে সাথে নিয়ে ভোট প্রার্থনার সময়ে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এ্যাডঃ জামাল হোসেন মিয়া বলেন আগামী ৭ই জানুয়ারী জনগণের ভোটেই ঈগল প্রতীক বিশাল ব্যাবধানে জয়লাভ করবে ইনশাআল্লাহ।
এসময় তার সাথে ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও কোদালিয়া শহীদনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হরিস চন্দ্র দাস, কাউন্সিলর আমিন মাতুব্বর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আল আমিন বাবু, যুবলীগ নেতা ফরিদ মাতুব্বর, নিজাম মাতুব্বর, আহসান হাবিব, সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলামসহ আরো অনেকে। বিকালে ফুলসুতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন এ্যাডঃ জামাল হোসেন মিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho