1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

কলেজ ছাত্র সৌরভ হত্যার বিচার দাবিতে নগরকান্দায় সহপাঠীদের মানববন্ধন

  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৪১৩ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের চাঞ্চল্যকর নগরকান্দার কলেজ ছাত্র সৌরভ মালো হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠীরা ।

সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১১ টায় সরকারী নগরকান্দা মহাবিদ্যালয় ক্যাম্পাসে ঘন্টা ব্যাপী মানববন্ধনের আয়োজন করে কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা কলেজ ছাত্র সৌরভ মালোর হত্যার সাথে জড়িত খুনিদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এ সময় সরকারি নগরকান্দা মহাবিদ্যালয় এর অধ্যক্ষ এস এম রবিউল ইসলাম, প্রভাষক মোহাম্মদ আলমগীর তালুকদার, নীলোৎপল সিকদার, শাহ আলম মোল্লা, ফারুক হোসেন,  গোলাম মাহমুদ, তাপস সিকদার, রাজ্জাক তালুকদার, তাসলিমা আক্তার, তাসলিমা আক্তার পারভীন, সোনিয়া খাতুন, মোস্তাফিজুর রহমান, আফরোজা বেগমসহ  শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহন করে।

উল্লেখ্য গত (৮ ডিসেম্বর) শুক্রবার সকালে ফরিদপুরের ভাঙ্গা মোড় থেকে নগরকান্দা মহাবিদ্যালয়ের ডিগ্রী প্রথম বর্ষের ছাত্র সৌরভের রহস্যজনক মরদেহ উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ।

সৌরভ মালো নগরকান্দা উপজেলার মাঝিকান্দা গ্রামের স্বপন মালোর ছেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho