1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

কাশিয়ানীতে সহপাঠী ফোরাম ৮৯, অফিসের শুভ উদ্বোধন

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫১ Time View

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয় থেকে নিবন্ধন প্রাপ্তি সামাজিক সংগঠন সহপাঠী ফোরাম ৮৯ এর অফিস আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে ‌।
১৩ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ২য় তলায়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে এ অফিসের দ্বার উন্মোচন কোরে আনুষ্ঠানিকভাবে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এসময় সংগঠনের সভাপতি নুর আলম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুল হাসান বুলবুলের সঞ্চালনায়, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুর রশিদ কনক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আফজাল হোসেন, গোলাম মাওলা, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল আলম মুন্না, সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মিল্টন খান।
এছাড়াও সহপাঠী ফোরামের সহ-সভাপতি মাহমুদুল হাসান মহাসিন, অর্থ বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি নুর আলম তালুকদার বলেন, ২০১৫ সালে কাশিয়ানী ঐতিহ্যবাহী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জি সি পাইলট উচ্চ বিদ্যালয় এর ১৯৮৯ এসএসসি সহপাঠীরা এই সহপাঠী ফোরাম ৮৯ কাশিয়ানী নামে এই সামাজিক সংগঠন শুরু করেন।
সেই হতে সমাজ কল্যাণমূলক কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছে আমাদের এই সংগঠন। যেমন দরিদ্র মানুষের আর্থিক সহায়তা, স্বাস্থ্য সেবা ও কণ্যাদায়গ্রস্থ মানুষের মাঝে অর্থ দান এছাড়াও বৃক্ষ রোপন, ক্রীড়া সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ এবং করোনা কালীন সময় স্বাস্থ্য উপকরণ বিতরণ’সহ সরকারের সেবামূলক কার্যক্রমের পাশাপাশি বিশেষ ভূমিকা পালন করে আসছে এই সহপাঠী ফোরাম ৮৯ কাশিয়ানী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho