1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

গোপালগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সওজ -এর শ্রদ্ধা

  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫৭ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

মহান বিজয় দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।

১৬ ডিসেম্বর ভোরে গোপালগঞ্জ সওজ -এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাশ ও নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলামের নেতৃত্বে সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে উপস্থিত সকলে বঙ্গবন্ধু সহ ‘৭১ -এর মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় সওজ গোপালগঞ্জের উপ- বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, মতিয়ার রহমান, সহকারী প্রকৌশলী পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত মোঃ আবদুল হালিম খান, কামরুজ্জামান সহ অন্যান্য উপ-সহকারী প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho