1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২০ মে ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে গোপালগঞ্জ সদর থানা পুলিশ

  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩২ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে গোপালগঞ্জ সদর থানা পুলিশ।

গোপালগঞ্জ সদর থানা পুলিশের উদ্যোগে বুধবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত মহান বিজয় দিবস-২০২৩” উপলক্ষে অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান।

উক্ত অনুষ্ঠানে গোপালগঞ্জ সদর থানা এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অফিসার ইনচার্জ সহ অন্যান্য পুলিশ সদস্যগণ অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন। এরপর পবিত্র কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণ কে? কোথা থেকে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছেন এবং তাদের পরিচয় প্রদান করেন। অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাকালীন সময়ে তাদের বিভীষিকাময় সময়ের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন, যারা ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রীতে রাজারবাগ পুলিশ লাইনে উপস্থিত থেকে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তোলেন। তাঁরা ২৫ মার্চের সেই ভয়াল কালরাত্রীর বাস্তব অভিজ্ঞতা উপস্থিত সকলের সামনে তুলে ধরেন। এরপর অফিসার ইনচার্জের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের হাতে সামান্য উপহার এবং বই তুলে দেয়া হয়। সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আনিচুর রহমান অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণ দূর – দুরান্ত হতে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করায় সকলকে ধন্যবাদ দেন। তিনি তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে প্রিয় বাংলাদেশকে স্বাধীন করায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গোপালগঞ্জ সদর থানার সাব-ইন্সপেক্টর নিয়াজ মোর্শেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho