1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নিহত -১ আহত -৩

  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮৬ Time View

“পরিবহন ও প্রাইভেটকার আগুনে পুড়ে ভস্মীভূত ”
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:
ঢাকা খুলনা মহাসড়কের, গোপালগঞ্জের কাশিয়ানীতে ইমাদ পরিবহন ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ উল্লাহ (৪০) নামক প্রাইভেটকার চালক ঘটনা স্থলে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় উপজেলার রাতইল হর্টিকালচার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ উল্লাহ মানিকগঞ্জের লতিফ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা রাতইল হর্টিকালচার এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের সাথে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে হয়।
এতে প্রাইভেটকার টি দুমড়েমুচড়ে যায় ও কারের গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে অগ্নিসংযোগ সৃষ্টি হয়। এ সময় প্রাইভেটকার ও পরিবহন দুটোই আগুনে পুড়ে ভস্মীভূত হয়। ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিস টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাইভেটকারের যাত্রী ফাহিম (১৮), ফাহাদ (১৯) ইফাত (১৬) নামের ৩ ভাই গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে ইফাতের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ দুর্ঘটনায় পরিবহন যাত্রীরা সুস্থ আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho