1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হাত ধরে সেলিমুজ্জামান সেলিমের ঐক্যের বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের ৩টি আসনেই বিএনপি জয়ী চাঁদা না পেয়ে লঞ্চঘাটের কাজ বন্ধের অভিযোগ চাঁদপুর-৩ আসনের বিএনপি প্রার্থী মানিকের বিরুদ্ধে গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ পুলিশ লাইনস্ মাঠে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদগঞ্জে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি সকল ভেদাভেদ ভুলে উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ইউজিসির প্রশিক্ষণে মেধা তালিকায় প্রথম হলেন গোবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ ফারুক গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. সিপন ভূঁইয়াকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ

মানুষ মেরে, গাড়ি পুড়িয়ে, পুলিশ মেরে, গণতন্ত্রের কথা বলে এটা কোন গণতন্ত্র গোপালগঞ্জে নির্বাচনী জনসভায় ___শেখ সেলিম এমপি

  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৪০১ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

মানুষ মেরে, গাড়ি পুড়িয়ে, পুলিশ মেরে, তারা গণতন্ত্রের কথা বলে, এটা কোন ধরনের গণতন্ত্র? আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জ সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বরফা এজিএম স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে
অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে শেখ ফজলুল করিম সেলিম এমপি এসব কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য, আধুনিক গোপালগঞ্জের রূপকার, সাধারণ জনগণকে বাংলাদেশের ইতিহাস আবারো স্মরণ করিয়ে দিয়ে বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আজ বাংলাদেশের জন্ম হতো না, আমরা স্বাধীন দেশের নাগরিক হতে পারতাম না। বিএনপি একটি সন্ত্রাসী দল, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সাথে সরাসরি জড়িত ছিলো। সে বেঁচে থাকলে তারও ফাঁসি হতো। আমাদেরকে মেরে ক্ষমতায় আসতে পারবে না। সাধারণ মানুষ আজ ওদের সম্পর্কে বুঝে গেছে। বাংলাদেশের জনগণ আজ ওদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। সাধারণ মানুষ উন্নয়নে বিশ্বাস করে। তারা আবারো আওয়ামী সরকারকে বিপুল ভোটে নির্বাচিত করে ক্ষমতায় আনবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।

গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম. সুপারুল আলম টিকের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সহ-সভাপতি এড. আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক জি.এম সাহাব উদ্দিন আজম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক মোঃ আলিমুজ্জামান বিটু, জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মারুফ হাসান, সাবেক চেয়ারম্যান মিনা মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উলপুর ইউপি চেয়ারম্যান কামরুল হাসান বাবুল) প্রমূখ।

এসময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী খান, সহসভাপতি পপা রায় চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক মুশফিকুর রহমান লিটন, শেখ মো. রফিকুল ইসলাম মিটু, এসএম নজরুল, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, শিমুল চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, এড. মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ খান, পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহামুদ রাসেল, মাছুদ রানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ সহ বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য গণসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho