1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দায় ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭১ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে

বৃহস্পতিবার বিকালে উপজেলা অডিটোরিয়াম হল রুমে নগরকান্দা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ফরিদপুর – মোঃ কামরুল আহসান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (এসপি হিসেবে পদোন্নতি পাওয়া শৈলান চাকমা) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল, সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানসিভ জুবায়ের, নির্বাচন কর্মকর্তা মোঃ আবু তালেব, ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার রিটা,  শেখ চুন্নু, পাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতী দত্ত, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসাঃ ফিরোজা খাতুন, একাডেমিক সুপার ভাইজার ইরা গোস্বামী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।
নগরকান্দ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার ও উপকারভোগীদের কে নিয়ে ভোটার উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করা হয়।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্ভয়ে ভোটারদেরকে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho