1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

গোপালগঞ্জ বাসীর কছে আমাদের পরিবার চির ঋণী, ঘোনাপাড়ায় নির্বাচনী জনসভায় শেখ ফজলে ফাহিম

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৬ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ :

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য‌ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জ-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে বারবার নির্বাচিত প্রার্থী, জননেতা শেখ ফজলুল করিম সেলিম এমপি’র পক্ষে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে জামান সেন্টারের মাঠ প্রাঙ্গণে এক নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করেন গোপালগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর নিয়ামুল হাসান (আমিন মোল্লা)।

গোবরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জিকরুল ইসলামের সভাপতিত্বে বুধবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত উক্ত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলে ফাহিম।

বিশেষ অতিথি হিসেবে উক্ত জনসভায় বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক পৌরমেয়র রেজাউল হক সিকদার রাজু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম.বি সাইফ বি মোল্লা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার, গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক ও ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলিমুজ্জামান বিটু, গোবরা ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী টুটুল প্রমূখ। নির্বাচনী মতবিনিময় সভা সঞ্চালনা করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শিমুল চৌধুরী।

এসময় সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ, গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের
সাবেক সাংগঠনিক সম্পাদক
মাহামুদ রাসেল, পৌর আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক মোঃ শিহাব উদ্দিন, নকিব, টিটো বৈদ্য, মিটু মুন্সী, সোহাগ মোল্লা, তফসির, পৌর আওয়ামী লীগ নেতা, গোবরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী, শেখ শামিম, কাউন্সিলর নিয়ামুল হাসান (আমিন মোল্লা), কাউন্সিলর হীরা, কাউন্সিলর কালু, কাউন্সিলর আল আমিন সিকদার কুটু সহ ১৫ নং ওয়ার্ডের সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি শেখ ফজলে ফাহিম তার দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বাবার জন্য ভোট চাইলেন সেই সাথে গোপালগঞ্জ বাসীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের পরিবার গোপালগঞ্জ বাসীর কাছে চিরঋনী। নির্বাচনী মতবিনিময় সভা শেষে জননেতা শেখ ফজলুল করিম সেলিমের নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করে দাদার পক্ষে ভোট চাইলেন শেখ ফজলে ফাহিমের সন্তানেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho