1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

বার – এট – ল’ ডিগ্রী অর্জন করলেন রিয়াজুল হোসেন তালুকদার

  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩৯৫ Time View

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের কৃতি সন্তান রিয়াজুল হোসেন তালুকদার অনারেবল সোসাইটি অফ লিংকন্স ইন লন্ডন হতে কৃতিত্বের সাথে বার-এট-ল ডিগ্রী অর্জন করেছেন।
তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এ,কে,এম, ইদ্রিস হোসেন তালুকদার ও মিসেস জামিলা খাতুনের পুত্র।

ব্যারিসটার রিয়াজুল হোসেন তালুকদার বর্তমানে বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী হিসেবে কাজ করছেন।
তিনি ১৯৮০ সালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের সম্ভ্রান্ত তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন।
তার শিক্ষা জীবন শুরু করেন ঢাকা কাকরাইলের উইলস লিটিল ফ্লাওয়ার্স স্কুলে। ওই স্কুল থেকে ১৯৯৫ সালে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অর্জন করেন। পরে নটরডেম কলেজ থেকে ১৯৯৭ সালে ইন্টারমিডিয়েট পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এল এল বি ও অনার্স-মাস্টার্স করেন। ২০২৩ সালে অনারেবল সোসাইটি অফ লিংকন্স ইন লন্ডন থেকে বার – এট – ল’ ডিগ্রী অর্জন করেন।
বৃহস্পতিবার, ব্যারিস্টার রিয়াজুল হোসেন সাংবাদিকদের এক সাক্ষাৎকারে বলেন, আমার এই সফলতার পিছনে বাবা-মা ও শিক্ষকদের দোয়া ও প্রচেষ্টা ছিল। আমি আমার শিক্ষাজীবনের সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমি একজন আইনজীবী হিসাবে বিপদগ্রস্ত মানুষদের জন্য সততা ও নিষ্ঠার সাথে সঠিক বিচারের জন্য আইনের লড়াই করব। আমার পেশাগত দায়িত্ব পালনে সততার সহিত সফলতা অর্জন করতে পারি সেজন্য আমার এলাকার সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho