1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

কোটালীপাড়ায় শেখ হাসিনার পক্ষে গণসংযোগ

  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫৪ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলীয় সভাপতি বিশ্ব মানবতার জননী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় গণসংযোগ চালানো হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ গণসংযোগের আয়োজন করা হয়। নেতাকর্মীরা এসময় ভাঙ্গারহাট বাজার, ডগলাস বাজার, আটাশীবাড়ী, নারিকেলবাড়ী, বুরুয়াবাড়ী সহ বিভিন্ন এলাকায় মিছিল সহকারে ভোটারদের দ্বারে দ্বারে যান এবং আগামী ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান। সেই সাথে জনগণের মাঝে নৌকার লিফলেট বিতরণ করেন।

এসময় প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়ীত্বপ্রাপ্ত প্রতিনিধি ও নির্বাচনী চীফ এজেন্ট সাবেক সচিব শহীদ উল্লা খন্দকার, জেলা পরিষদের সাবেক সদস্য দেব দুলাল বসু পল্টু, রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সর্বানন্দ বৈদ্য, সাধারণ সম্পাদক আঃ মালেক মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শওকত হোসেন, আওয়ামী লীগ নেতা – জাহাঙ্গীর হোসেন খান, ফরিদ আহমেদ সিকদার, অরবিন্দ রায়, খায়রুল আলম রিপন, ইউনিয়ন যুবলীগের সভাপতি অশোক কুমার বৈদ্য, বীর মুক্তিযোদ্ধা প্রভাত চন্দ্র রায়, কৃষকলীগ সহ সভাপতি এস এম আজাহার উদ্দীন, সাবেক ছাত্রলীগ সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুবি বিশ্বাস, ইউপি সদস্য মাহামুদা বেগম, সুনিতি বিশ্বাস সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho