1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

২২ হাজার ৭শ যুদ্ধাপরাধীর দল বিএনপি: শেখ সেলিম এমপি

  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৯০ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

“বিএনপি- জামায়াত স্বাধীনতা বিরোধী ২২ হাজার ৭ শত যুদ্ধাপরাধীদের নিয়ে গঠিত জনবিচ্ছিন্ন সন্ত্রাসী দল। জিয়া আর মোশতাক বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। এদেশের ক্ষতি যদি কেউ করে থাকে, সে হলো জিয়া মুস্তাক। খুনি জিয়ার দল বিএনপি। তারা সারা দেশে অগ্নিসংযোগ করছে। নিষ্পাপ শিশু পুড়িয়ে মারা তাদের গণতন্ত্র। তারা দেশে গণহত্যার রাজনীতি শুরু করেছে। বঙ্গবন্ধু, শেখ হাসিনার আওয়ামী লীগ গণতান্ত্রিক, অস্প্রদায়িক আর মানবিক দল। আওয়ামী লীগ আর দেশনেত্রীর কাছে বাংলার আপামর বাঙালি নিরাপদ শান্তিতে বসবাস করছে। বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে বাস, রেলে আগুন জ্বালিয়ে জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে। বাংলার মানুষ তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। অদূরভবিষ্যৎ তারা বাংলার জমিন থেকে বিলুপ্ত হয়ে যাবে।’

রোববার (৩১ ডিসেম্বর) বিকালে সাতপাড় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, গোপালগঞ্জ-২ আসনের ৮ বারের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি।

সাতপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিধান চন্দ্র বালার সভাপতিত্বে নির্বাচনী জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি. এম সাহাব উদ্দিন আজম, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন দিপু, সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (জিইউজে) সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম সহ গোপালগঞ্জ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho