1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দায় নৌকা প্রতীক প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত 

  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৯৪ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায়৪ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে নৌকার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সোবহান মিয়ার সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে ফরিদপুর – ২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন মরহুমা সৈয়দা সাজেদা চৌধুরীর পুত্র সাজিদ আকবর চৌধুরী, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, জেলা মৎস্য জীবিলীগের সভাপতি কাজী আব্দুস সোবহান, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির নেতা কাজী শাহজামান বাবুল, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, পৌর কাউন্সিলর বৃন্দ, সাবেক চেয়ারম্যান বৃন্দ, উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন।
 
নগরকান্দায় জনসভা উপলক্ষে সকাল থেকেই সাজ সাজ রব উঠে।
উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বাদ্যযন্ত্র বাজিয়ে জনসভা স্থলে শ্লোগান দিতে দিতে হাজির হোন।
বিকালে জনসভা স্থল জনসমুদ্রে পরিনত হয়।
শাহদাব আকবর লাবু চৌধুরী বলেন আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়, আমি এলাকায় কোন বিরোধের সৃষ্টি করিনাই। এলাকার উন্নয়নই আমার মূল লক্ষ্য।

আপনাদের কাছে আমি আরেকবার নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছি।
আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী ছিলেন সারা দেশের নেত্রী। 
আমি তারই সন্তান। আমি কারো কাছে মাথা নত করিনা করবোওনা।

প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাকেই এই আসনে যোগ্য প্রার্থী মনে করে আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আপনারা নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করে এই আসন শেখ হাসিনাকে উপহার দিবেন।
এই এলাকার সন্ত্রাস নির্মূল করে দিবো ইনশাআল্লাহ।

তিনি আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেন আপনারা নিরপেক্ষতা বজায় রেখেই দ্বায়িত্ব পালন করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho