1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

গোপালগঞ্জে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী

  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৬৮২ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী।

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে জেলার ৫টি উপজেলা পরিষদ চত্বর থেকে ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট পেপার বাদে বাকি উপকরণ পাঠানো হয়।
ব্যালট বাক্স, অমোচনীয় কালি ও অন্যান্য সামগ্রী পুলিশি নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে পাঠানো হয়েছে। নির্বাচন স্বচ্ছ করার জন্য ব্যালট পেপার আগামী কাল ভোট শুরুর আগে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।

গোপালগঞ্জ জেলায় ৩টি আসনে ভোট কেন্দ্র আছে ৩’শ ৯৭টি। এর মধ্যে দূরবর্তী কেন্দ্রের সংখ্যা ৭টি। উক্ত ভোটকেন্দ্রে আগেই ব্যালট পেপার পাঠিয়ে দেওয়া হয়েছে বলে নির্বাচনী সেল-এ দায়িত্বরত সহকারী কমিশনার শপথ কুমার বৈরাগী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। জেলায় মোট ভোটারের সংখ্যা ১০ লক্ষ ২৫ হাজার ৭৫২ জন। ভোট গ্রহন নিরাপদ ও সুষ্ঠু করার লক্ষে পুলিশ বাহিনী, র‍্যাব, আনসার, সেনা সদস্য, এনএসআই, ডিজিএফআই ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho