1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

ফরিদপুর -২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরীর জয়লাভ

  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৪৩৭ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুর- ২ (নগরকান্দা -সালথা উপজেলা) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

রোববার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীকের প্রার্থী এ্যাডঃ জামাল হোসেন মিয়াকে ২০১১ ভোটের ব্যাবধানে পরাজিত করে বিজয়ী হয়েছেন।

এ আসনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। অপর প্রার্থী হলেন বটগাছ প্রতীকের এ্যাডঃ জয়নাল আবেদীন বকুল। তিনি পেয়েছেন মোট ১৮৫১ ভোট।

এদিকে শাহদাব আকবর চৌধুরী লাবু পেয়েছেন ৮৬১২৫ ভোট। এ্যাডঃ জামাল হোসেন মিয়া পেয়েছেন ৮৪১১৪ ভোট। অতএব  শাহদাব আকবর লাবু চৌধুরী ২০১১ ভোট বেশি পেয়ে নির্বাচিত হোন। এর আগে উপ নির্বাচনেও লাবু চৌধুরী এমপি নির্বাচিত হয়েছেন।

শাহদাব আকবর লাবু চৌধুরী প্রায়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পুত্র।
লাবু চৌধুরী সালথা উপজেলায় পেয়েছেন ৪০৮৩৮ ভোট, নগরকান্দা উপজেলায় পেয়েছেন ৪৫২৮৭ ভোট।

অন্যদিকে নগরকান্দায় এ্যাডঃ জামাল হোসেন মিয়া পেয়েছেন ৪১৯৭৯ ভোট সালথায় পেয়েছেন ৪২১৩৫ ভোট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho