1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

শেখ সেলিম নবম বারের মতো এমপি নির্বাচিত হওয়ায় প্রেসক্লাব গোপালগঞ্জের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৪০১ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি মন্ডলের সদস্য, গোপালগঞ্জ মাটি ও মানুষের প্রিয় নেতা, বারবার নির্বাচিত সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম নবম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় প্রেসক্লাব গোপালগঞ্জ ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
সোমবার (৮ জানুয়ারি) রাতে শেখ সেলিম এমপির টুঙ্গিপাড়ার বাসভবনে গিয়ে নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এসময় প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ আলিমুজ্জামান বিটু, মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল ফাত্তাহ সজু সহ প্রেসক্লাব গোপালগঞ্জ ও গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় শেখ ফজলুল করিম সেলিম এমপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিক নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, শেখ ফজলুল করিম সেলিম এমপি টানা নয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho