1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

ফরিদপুরে একসঙ্গে চার পুত্র সন্তানের জন্ম দিলেন বৈশাখী রায়

  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৭১ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরে একসঙ্গে চার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বৈশাখী রায় (২৩) নামের এক নারী

শনিবার বিকালে বৈশাখী রায়ের স্বামী রাজন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্বাভাবিক ভাবে চার সন্তানের জন্ম দেন বৈশাখী রায়। 

বৈশাখী রায় ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর মহল্লার বাসিন্দা মদন রায়ের মেয়ে ও রাজবাড়ী জেলার বাসিন্দা রাজন বিশ্বাসের স্ত্রী।

তিন ভাই ও দুই বোনের মধ্যে  বৈশাখী সবার ছোট।

২০১৯ সালে বৈশাখীর সঙ্গে পারিবারিক ভাবে বিয়ে হয় পাশের জেলা রাজবাড়ী শহরের ভাজনচালা এলাকার বাসিন্দা ভোলানাথ বিশ্বাসের ছেলে রাজন বিশ্বাসের (২৬) সঙ্গে। রাজন বিশ্বাস পেশায় একজন মুদি দোকানদার ।

রাজন-বৈশাখী দম্পতির এবারই প্রথম এবং এক সাথে চার পুত্র সন্তান হলো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এনামুল হক বলেন, মা বেশ রুগ্ন ছিলেন। গর্ভে চারটি শিশু ধারণ করার মত শক্তি তার ছিল না। গর্ভধারণের ২৮ সপ্তাহে পর বাচ্চাগুলো জন্ম নিয়েছে। প্রতিটি বাচ্চার ওজন ৮০০ থেকে ৯০০ গ্রাম। মায়ের শরীর ভালো থাকলেও দুটি শিশুর অবস্থা খারাপ। এজন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।

শিশুদের বাবা রাজন বিশ্বাস জানান, একসঙ্গে চার সন্তানের বাবা হতে পেরে আমি আনন্দে আপ্লুত। তবে দুটি শিশুর চোখ এখনো ফোটেনি। এটা একটি চিন্তার বিষয়। এজন্য তাদেরকে ঢাকা নিয়ে যেতে বলেছে ডাক্তার। যদি চারজন বাচ্চাকে নিয়ে সুস্থভাবে বাড়িতে ফিরে আসতে পারি সেটা আমার জন্য হবে পরম সৌভাগ্যের বিষয় এবং সৃষ্টিকর্তার অপার কৃপা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho