1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

আমাদের খাদ্য আমাদেরই উৎপাদন করতে হবে __ কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৮৮৫ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

বিশ্বব্যাপী খাবারের দাম বেড়েছে, বাংলাদেশেও জিনিস পত্রের দাম বেড়েছে, কিন্তু আমাদের দেশে মানুষের যেন খাবারের কোনো অভাব না হয় সে জন্য আমাদের খাদ্য আমাদেরই উৎপাদন করতে হবে। বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার (১৪ জানুয়ারি) বিকালে গোপালঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন আয়োজিত নির্বাচন পরবর্তী এক শুভেচ্ছা ও মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন – বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব কাজী আকরাম উদ্দীন আহমেদ, প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়ীত্বপ্রাপ্ত প্রতিনিধি সাবেক সচিব শহীদ উল্লা খন্দকার, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ। সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা।

এসময় অন্যদের মধ্যে – প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, শেখ জাহানারা ইয়াসমিন শম্পা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন আজম, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, সহ-সভাপতি- মুজিবুর রহমান হাওলাদার, এইচ এম অহিদুল ইসলাম, কৃষ্ণ প্রসাদ মজুমদার, গোলাম কিবরিয়া দাড়িয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন শেখ, আমিনুজ্জামান খান মিলন, ইউপি চেয়ারম্যান মাজাহারুল আলম পান্না, সমর চাদ মৃধা খোকন, রাফেজা বেগম, যুবলীগ সভাপতি ফজলুর রহমান দীপু, স্বেচ্চাসেবক লীগ সভাপতি খায়রুল রাজ্জাক খসরু, ছাত্রলীগ সভাপতি স্বপন তালুকদার সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও বিপুল সংখ্যক সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho