1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দায় ৫২ তম শীতকালীন স্কুল ও মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৫৬৮ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় আন্তঃ মাধ্যমিক শীতকালীন ৫২ তম স্কুল ও মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার। অতিথিরা জাতীয় পতাকা উত্তোলোন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, একাডেমিক সুপার ভাইজার ইরা গোস্বামী, মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়াসহ সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষক বৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

মঙ্গলবার এ্যাথলেটিক ও বুধবার ইভেন্ট খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho