1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২০ মে ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৪২৮ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে এশিয়ান টেলিভিশনের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

“এগারো পেরিয়ে বারোতে পদার্পণ সবার সাথে এশিয়ান টেলিভিশন”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকালে প্রেসক্লাব গোপালগঞ্জ -এ এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি তানভীর হাসান সৈকত ও ইমরুল কাদির সবুজ এর পরিচালনায় আলোচনা সভা, কেক কেটে বর্ষপূর্তি উদযাপন ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) এর সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব গোপালগঞ্জের যুগ্ম মহাসচিব শফিকুর রহমান, ধর্ম বিষয়ক সচিব মাহমুদুর রহমান মাহমুদ, অর্থ বিষয়ক সচিব সমর বাইন, সদস্য অর্জুন বিশ্বাস, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মামুনুর রহমান সিকদার জুয়েল, সাংবাদিক এম আরমান খান জয়, আজিজুর রহমান টিপু, ইকবাল মিয়া সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, এশিয়ান টেলিভিশন ইতিমধ্যে দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছে। বিশেষ করে এশিয়ান টেলিভিশনের নিরপেক্ষ সংবাদ ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। এশিয়ান টেলিভিশনের এক ঝাঁক তরুণ সাংবাদিক সারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও উন্নয়নমূলক এবং অসংগতিপূর্ণ সব ধরনের তথ্যনির্ভর এবং সত্য নির্ভরযোগ্য সূত্র ধরে নিয়মিত প্রতিবেদন দর্শকদের উপহার দিয়ে যাচ্ছে। গোপালগঞ্জ তার ব্যতিরেকে নয়। সেই সাথে দেশি-বিদেশি নাটক এবং লাইভ সংগীত অনুষ্ঠান দর্শকদের হৃদয় জয় করে রেখেছে।
আলোচনা শেষে উপস্থিত সকলে মিলে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে দিবসটি উদযাপন করেন।

এরপরে প্রেসক্লাব গোপালগঞ্জ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে, তীব্র শীতের মধ্যে অসহায়, দুঃস্থ ও গরিবদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। অসহায় মানুষ শীতবস্ত্র পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়ে। গোপালগঞ্জে দিনব্যাপী এশিয়ান টেলিভিশনের নানা আয়োজন উপভোগ করে জেলার সর্বস্তরের মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho