1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

কোটালীপাড়ায় দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ

  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৩৬৫ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবা সহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জানা যায়, শুক্রবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯ টায় এসআই কামরুল ইসলাম, এসআই মিকাইল শেখ, এ এস আই হাসমত উল্লাহ সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভার ৪ নং ওয়ার্ডের আতিয়ার ফরাজীর বাড়ী থেকে ১ গ্রাম আইস সহ হিরণ গ্রামের আজগর শেখের ছেলে একাধিক মাদক মামলার আসামী আল আমিন শেখ (২৬) কে হাতে নাতে গ্রেপ্তার করে। অন্য দিকে একই রাতে, এসআই মামুন অর রশিদ ও এসআই আতাউর রহমান সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ১ নং ওয়ার্ড ডহরপাড়া গ্রামের সাজেদা ফাউন্ডেশন সংলগ্ন সড়ক থেকে ১০ পিস ইয়াবা সহ সিকির বাজার গ্রামের মোক্তার খলিফার ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী পিয়াল খলিফা (২৫) কে গ্রেপ্তার করে। অত্র জেলায় এই প্রথম ক্রিস্টাল মেথ (আইস) এর চালান আটক করা হয়েছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ ফিরোজ আলম। তিনি আরো বলেন- উভয় আসামীর বিরেুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho