1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

গোপালগঞ্জে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৪১০ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির আয়োজনে রোববার বিকাল ৪ টায় জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ কামরুল হাসান।

জেলা লিগ্যাল এইড অফিসার (সহকারী জজ) মোহাম্মদ সফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ হায়দার আলী খন্দকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ফারহানা জাহান উপমা, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফিরোজ মামুন, গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এম এম নাসির আহমেদ, সরকারি কৌশুলী (জিপি) এড. দেলোয়ার হোসেন সরদার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিউকিউটর এড. রণজিৎ কুমার বাড়ৈ গামা।

এসময় জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ দিবাকর বিশ্বাস, জেল সুপার আল মামুন, জেলা ইসলামী ফাউন্ডেশনের সহকারী পরিচালক মাস-উ- দুল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালকের প্রতিনিধি মোঃ রিদওয়ানুর রহমান সোহাগ, প্রেসক্লাব গোপালগঞ্জের সাংগঠনিক সচিব কে এম সাইফুর রহমান, ধর্ম বিষয়ক সচিব এম মাহমুদুর রহমান মাহমুদ সহ জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ কামরুল হাসান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, বিগত সরকারের সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা তিনি সমাজের বিত্তবানরা ব্যাতীত অসহায়, দরিদ্র সহ সকল শ্রেণি-পেশার মানুষ যেন ন্যায় বিচার পান সেদিকে লক্ষ্য রেখে সরকারি খরচায় সম্পূর্ণ বিনামূল্যে দেশব্যাপী মামলা পরিচালনার জন্য লিগাল এইড কার্যক্রম পরিচালনা নিশ্চিত করেছেন। আমরা যে যেই অবস্থানে রয়েছি সেখান থেকেই যেন সমাজের অসহায় ও হতদরিদ্র বিচার প্রার্থীদেরকে ন্যায় বিচার পেতে সার্বিকভাবে সহযোগিতা করি। আর এমনিভাবেই দেশে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা হবে। আর এভাবেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে।

সরকারি খরচায় সম্পূর্ণ বিনামূল্যে আইনি সহায়তা প্রদানের বিষয়টি জেলায় সকল শ্রেণি-পেশার মানুষের নিকট পৌঁছে দিতে ব্যাপক প্রচার-প্রচারণার জন্য কমিটির সদস্যদের মাঝে লিফলেট ও স্টিকার জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির পক্ষ থেকে বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho