1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

গোপালগঞ্জে অর্থ আত্মসাৎ এর অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে তদন্তে দুদকের অভিযান

  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৪৬১ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজে ভুয়া বিল-ভাউচার প্রস্তুত করে কলেজ তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২২ জানুয়ারি) অভিযোগ খতিয়ে দেখতে দুদকের গোপালগঞ্জ সমন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করেন। এসময় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায় বলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।

দুদক সূত্রে জানা যায়, গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মো. ওহিদ আলম লস্করের বিরুদ্ধে ভুয়া বিল-ভাউচার প্রস্তুত করে কলেজ তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের গোপালগঞ্জ অফিস থেকে এ এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
পরিদর্শনের সময় ওই প্রতিষ্ঠানের ২০২১—২২ ও ২০২২—২৩ অর্থবছরে কলেজ ডেভলপমেন্টে এডুকেশন প্রজেক্টের (সিডিইপি) ক্রয় করা বিভিন্ন সামগ্রী এবং প্রতিষ্ঠানের বিভিন্ন সরঞ্জাম মেরামত ও ইনটেরিওর ডিজাইনিংয়ের জন্য খরচ করা অর্থের ভাউচার সংগ্রহ করে। ভাউচারের সঙ্গে বরাদ্দ করা অর্থ ব্যয়ে অসংগতি রয়েছে মর্মে টিমের কাছে প্রাথমিক তদন্তে এর সত্যতা পাওয়া যায়। অভিযানে পাওয়া সংশ্লিষ্ট অর্থবছরের ব্যয় সংক্রান্ত রেকর্ডপত্র এবং অন্যান্য তথ্যাদি সংগ্রহ করা হয়েছে। যা পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম এবিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবেন বলে জানা গেছে।

এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক ও স্বনামধন্য কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে যদি দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠে তাহলে বিষয়টি সত্যিই দুঃখজনক। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন উক্ত কলেজের প্রাক্তন ছাত্র, শিক্ষক, সাংবাদিক ও সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho