1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে এস এ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৫১৩ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে এস এ টেলিভিশনের ১২তম বৎসরে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) বিকালে প্রেসক্লাব গোপালগঞ্জ এ এস এ টেলিভিশনের জেলা প্রতিনিধি আজিজুর রহমান টিপু এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, প্রেসক্লাব গোপালগঞ্জ এর সভাপতি মোঃ আলিমুজ্জামান বিটু, সাধারণ সম্পাদক সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) এর সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এ জেড আমিনুজ্জামান রিপন, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) এর যুগ্ম সাধারণ সম্পাদক হুসাইন ইমাম সবুজ, সাংবাদিক মোঃ ইকবাল মিয়া সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, এস এ টেলিভিশন ইতিমধ্যে দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছে। বিশেষ করে এস এ টেলিভিশনের নিরপেক্ষ সংবাদ ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। এস এ টেলিভিশনের এক ঝাঁক তরুণ সাংবাদিক সারা দেশের দুর্গম এলাকা থেকেও উন্নয়নমূলক এবং অসংগতিপূর্ণ সব ধরনের তথ্যনির্ভর এবং সত্য নির্ভরযোগ্য সূত্র ধরে নিয়মিত প্রতিবেদন দর্শকদের উপহার দিয়ে যাচ্ছে। গোপালগঞ্জ তার ব্যতিরেকে নয়। সেই সাথে দেশি-বিদেশি নাটক, টকশো অনুষ্ঠান দর্শকদের হৃদয় জয় করে রেখেছে।
আলোচনা শেষে উপস্থিত সকলে মিলে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে দিবসটি উদযাপন করেন।

এরপরে প্রেসক্লাব গোপালগঞ্জ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho