1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

গোপালগঞ্জে হিজড়া সম্প্রদায়ের সাথে পুলিশ সুপার আল-বেলী আফিফা’র শুভেচ্ছা বিনিময় ও শীতবস্ত্র বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৬৬৫ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জ শহরে বসবাসকারী হিজড়া সম্প্রদায়ের মাঝে শীতের কম্বল বিতরন করেন জেলার মানবিক পুলিশ সুপার আল-বেলী আফিফা।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) গোপালগঞ্জ পুলিশ লাইনসে অনুষ্ঠিত এ আয়োজনে পুলিশ সুপার ফুলের তোড়ার মাধ্যমে হিজড়া সম্প্রদায়ের সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রত্যেকের হাতে শীতবস্ত্র (কম্বল) ও দুপুরের খাবার (প্যাকেটজাত বিরিয়ানি) তুলে দেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) (ক্রাইম এন্ড অপস) কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শফিকুল ইসলাম, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ-সদস্যবৃন্দ ও জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে তীব্র শীতে কর্মহীন তৃতীয় লিঙ্গের (হিজড়া সম্প্রদায়ের) মানুষেরা শীতবস্ত্র ও খাবার পেয়ে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জেলা পুলিশ সুপার সহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন ও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho