1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

ফরিদপুর – ২ আসনের সংসদ সদস্য লাবু চৌধুরীকে সালথায় গণ- সংবর্ধনা প্রদান

  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৪৩১ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর – ২ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় শাহদাব আকবর লাবু চৌধুরীকে ফরিদপুরের সালথায় গণ- সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার বিকালে সরকারি সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিশাল এক গণ- সংবর্ধনার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ মাতুব্বরের সভাপতিত্বে, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর -২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন শাহদাব আকবর লাবু চৌধুরীর সহধর্মিণী শাহনাজ খান, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, লাবু চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা আজাদ হোসেন, নগরকান্দা ও সালথা উপজেলা আওয়ামীলীগ ও তার অংগসংগঠনের নেতৃ বৃন্দ।
শাহদাব আকবর লাবু চৌধুরী দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।  তিনি এর আগে উপ- নির্বাচনে সংসদ সদস্য সিহেবে নির্বাচিত হোন।
শাহদাব আকবর লাবু চৌধুরী বর্ষীয়ান রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়ামের সদস্য, সংসদ উপনেতা মরহুমা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র।
শনিবার গণ- সংবর্ধনা উপলক্ষে দুপুর থেকে নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা কর্মীরা মিছিলসহকারে সংবর্ধণা স্থলে সমবেত হতে থাকে। এসময় সংবর্ধণা স্থল জনসমুদ্রে পরিনত হয়।
সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় দেশের বরেণ্য সঙ্গীত শিল্পী মনির খান গান পরিবেশন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho