1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

জাতীয় সংসদ নির্বাচনের রেশ যেতে না যেতেই শুরু হল উপজেলা পরিষদ নির্বাচনের আমেজ

  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৫৫ Time View

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের সিদ্ধান্ত মতে এবারের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক দেওয়া হচ্ছে না। নির্বাচন হবে উন্মুক্ত।
জাতীয় সংসদ নির্বাচনের রেশ যেতে না যেতেই গোপালগঞ্জ কাশিয়ানীতে শুরু হয়েছে উপজেলা পরিষদের নির্বাচনের আমেজ।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গতকাল সন্ধ্যায় উপজেলা সদর বাজারের মৃধা মার্কেটের দো’তলায় উপজেলা আ,লীগের সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি মোঃ মনিরুজ্জামান মনি মৃধার উদ্যোগে ও সভাপতিত্বে ,চেয়ারম্যান পদপ্রার্থী নির্ধারণ প্রসঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ মতবিনিময় সভায় উপজেলার ১৪ ইউনিয়নের মধ্যে, জাতীয় সংসদ গোপালগঞ্জে ১ আসনের অধীনে ৭ ইউনিয়নের আওয়ামী লীগ ও নৌকা সমর্থক প্রায় ৪ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
উপস্থিত সকল নেতাকর্মীদের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে উপজেলা আ, লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও সাজাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুনসী ফররুখ হোসাইন মিন্টুকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।
এ মতবিনিময় সভায় উপজেলা আ, লীগের সাংগঠনিক সম্পাদক প্রফেসর মো, মফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম মানোয়ারুল করিম লাভলু, বীর মুক্তিযোদ্ধা এম এম মনিরুল হোসেন মুঞ্জু, এম এ খালেক কলেজ পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ দাউদ হোসেন, বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি মুনশী ওয়াহেদুজ্জামান, উপজেলা আ, লীগের সহ-সভাপতি জামিনুর রহমান জাপান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মশিউর রহমান খান, দপ্তর সম্পাদক খন্দকার সহিদুল ইসলাম, সদস্য আবুল কালাম কালু মৃধা, সদর ইউনিয়ন আ, লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, সাজাইল ইউনিয়ন আ, লীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, ইউপি চেয়ারম্যান আঞ্জুরুল ইসলাম আঞ্জু, মাহাবুবুল আলম সেলিম, লুৎফর রহমান লুথু, সাবেক চেয়ারম্যান মাসুদ রানা, আ, লীগ নেতা করম আলী সিকদার,লায়েকুজ্জামান,মনির হোসেন,বিল্লাল হোসেন,মুক্তু মিনা,শেখ ফারুক,মাসুম শেখ, আওয়ামী যুব-লীগের যুগ্ম সম্পাদক সৈকত উজির মনির, যুব-লীগ নেতা তুহিন মন্সী, শেখ টিটুর, ছাত্র লীগের সভাপতি আজাদ হোসেন মৃধা প্রমুখ।
মুনসী ফররুখ হোসাইন মিন্টুসহ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আরও ৫ জন সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে।
তারা হচ্ছেন, উপজেলা আ,লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন, যুবলীগের সভাপতি কাজী নুরুল আমিন তুহিন, জেলা আ, লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম বিরু মিয়া, ওড়াকান্দি ইউপি চেয়ারম্যান বদরুল আলম বিটুল ও মাহমুদপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক মিরাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho