1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

নগরকান্দায় পৃথক সড়ক দূর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত- আহত ৬

  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৪০৮ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় পৃথক সড়ক দূর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে, আহত হয়েছেন কমপক্ষে ৬ জন।

জানাগেছে উপজেলার কাইচাইল ইউনিয়নের কান্দি নামক স্থানে ঢাকা-খুলনা বিশ্বরোডে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় দ্রুতগামী একটি পরিবহনের চাপায় ঘটনাস্থলেই নিহত হয় মোটসাইকেল আরোহী মোঃ সোহেল খান (৩৩)।
সোহেল খান নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের বড় নাউডুবি গ্রামের জাফর খানের ছেলে বলে জানাগেছে।

ভাংগা হাইওয়ে থানার ওসি খাইরুল আনাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে, নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে নগরকান্দা উপজেলার ফরিদপুর – বরিশাল মহাসড়কের মানিকনগর নামক স্থানে সকাল আটটার দিকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সাথে অন্য একটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৬ জন আহত হয়েছে বলে স্থানীয়রা জানান। আহতদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho