1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

মুকসুদপুরে ছুরিকাঘাতে বিউটি পার্লার কর্মী মনিরা পারভিন মনি নামে এক মহিলা খুন

  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৫৮১ Time View

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ছুরিকাঘাতে মনিরা পারভীন মুন্নী (৪০) নামে এক বিউটি পার্লার কর্মী খুন হয়েছে। ৩১ জানুয়ারী বুধবার বেলা ১২টার সময় উপজেলা সদর টেংরাখোলা বাজারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পকেট গেটের সামনে অজ্ঞাত ব্যাক্তি ছুরি দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রাস্তার উপর ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। সে উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাইড় গ্রামের লোকমান ধরানীর মেয়ে। সে উপজেলা সদরের ওমেন্স ওয়ার্ল্ড পার্লারের কর্মী। মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম খুনের ঘটনা নিশ্চিত করেছেন।

ওমেন্স ওয়ার্ল্ড পার্লারের মালিক সঙ্গীতা রায় জানান, মনিরা পারভীন মুন্নী ১ মাসের জন্য কাজ শিখতে আমার এখানে এসেছে। আজ সকালে আসার পরে পার্লারের কিছু প্রয়োজনীয় কাপড় শুকাতে দেয়ার জন্য বাইরে বের হয়। বের হওয়ার পরে কে বা কারা এসে তাকে ছুরি দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে খুন করেছে।

মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, বুধবার বেলা ১২টার সময় উপজেলা সদর টেংরাখোলা বাজারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পকেট গেটের সামনে বিউটি পার্লার কর্মী মনিরা পারভীন মুন্নীকে অজ্ঞাত ব্যাক্তি ছুরি দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রাস্তার উপর ফেলে যায়। পরে হাসতাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho