1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী

বরেণ্য সাংবাদিক লায়েকুজ্জামানের ইন্তেকাল, দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৫২ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

না ফেরার দেশে চলে গেলেন
বরেণ্য সাংবাদিক
লায়েকুজ্জামান লায়েক (৬০) (ইন্না-লিল্লাহ — রাজিউন)।

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছোট পাইককান্দী গ্রামের কৃতি সন্তান ছিলেন বরেণ্য সাংবাদিক লায়েকুজ্জামান।

শনিবার সন্ধ্যায় ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী ও সাংবাদিক সহকর্মী রেখে গেছেন।

সাংবাদিক লায়েকুজ্জামান কালের কণ্ঠ পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক ও দৈনিক রুপালী বাংলাদেশের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত থাকার পাশাপাশি দৈনিক মানবজমিন ও সকালের খবরে কাজ করেছেন দীর্ঘ বছর । এছাড়া কলকাতা থেকে প্রকাশিত দৈনিক দিন দর্পণ পত্রিকায় বাংলাদেশ প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন।
লায়েকুজ্জামান প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত হন। ১৯৮০ সালে তিনি ফরিদপুর জেলা স্কুল থেকে এসএসসি পাস করে সরকারি  রাজেন্দ্র বিশ্ব বিদ্যালয় কলেজে ভর্তি হোন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন। মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে নিজের জেলা ফরিদপুরে থেকে কাজ করতেন।

২০০৯ সালের শেষ দিকে ঢাকায় চলে যান সিনিয়র সাংবাদিক লায়েকুজ্জামান। সর্বশেষ তিনি দৈনিক কালের কন্ঠের সিনিয়র রিপোর্টার ও দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে দ্বায়িত্ব পালন করছিলেন।
তিনি ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন, এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টাস ও জাতীয় প্রেস ক্লাবের নেতা হিসেবে সুনাম অর্জন করেন।
শনিবার ঢাকা, ফরিদপুরের নগরকান্দায় নিজ গ্রাম ছোট পাইককান্দী ও প্রাণের সংগঠন ফরিদপুর প্রেস ক্লাবে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

নিজের গ্রাম ছোটপাইককান্দীতে তার মরদেহ আনলে প্রাণের মানুষটিকে একনজর দেখতে ও কান্নায় হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। অন্যদিকে নগরকান্দা প্রেস ক্লাব ও বিকালে ফরিদপুর প্রেস ক্লাবে তার মরদেহ শেষ জানাযার জন্য নেওয়া হলে সহকর্মীদের মধ্যে কান্নার রোল পরে যায়। একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

সবশেষে তার শশুর বাড়ী রাজবাড়ীতে দাফন সম্পন্ন হয়েছে।
বরেণ্য এই সাংবাদিকের মৃত্যুতে শোক জানিয়েছেন ফরিদপুর – ২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী, নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি মাহবুব আহাদ, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটনসহ সকল সাংবাদিক, বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho