1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দায় গ্রন্থ মেলা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯৫ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় অনুষ্ঠিতব্য দু’দিন ব্যাপী গ্রন্থ মেলা পরিদর্শন করেছেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।
বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদের ভিতরে ১৫ টি স্টল নিয়ে এই গ্রন্থ মেলা অনুষ্ঠিত  হচ্ছে।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির, সহকারী কমিশনার ভূমি সোনিয়া হোসেন জিসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, ওসি তদন্ত বিকাশ চন্দ্র মন্ডল, কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, সরকারী মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতী দত্ত, কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া, নাসির মাহমুদ, নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি মাহবুব আহাদ, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন, স্থানীয় সাংবাদিক বৃন্দ, একাডেমিক সুপার ভাইজার ইরা গোস্বামী, নগরকান্দা ফায়ার স্টেশনের ইনচার্জ শরিফুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নগরকান্দায় এই প্রথম গ্রন্থ মেলা অনুষ্ঠিত হচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন এ কাজটি স্থানীয় সুশীল সমাজের সকলের দ্বায়িত্ব। বাংলাদেশের প্রতিটি নাগরিকদের শহীদ ভাষা সৈনিকদের প্রতি সন্মান জানানো উচিত। তিনি আরো বলেন বৈশাখী মেলা, পিঠা মেলাসহ দেশের সকল ঐতিহ্য পার্বণের আয়োজন করা সুশীল সমাজের দ্বায়িত্ব। এতো সুন্দর আয়োজনের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। জেলা প্রশাসন অনুরুপ ৭ দিন ব্যাপী গ্রন্থ মেলার আয়োজন করেছে। আপনাদের সকলের জেলাতে দাওয়াত রইলো।  উপজেলা হেলিপ্যাডে মুক্ত মঞ্চ ও শিল্পকলায় সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho