1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

ফরিদপুরে অমর একুশে গ্রন্থমেলা ও নগরকান্দায় দু’দিন ব্যাপী বই মেলার উদ্বোধন

  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯৮ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ‌ শহরের অম্বিকা ময়দানে ‌৭ দিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলা ও নগরকান্দায় দুদিন ব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেলে ‌শহরের অম্বিকা ময়দানে ‌এ উপলক্ষে ‌আলোচনা সভা,
পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় গ্রন্থ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-০৩ আসনের সংসদ সদস্য আব্দুল কাদের আজাদ,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এমদাদ হুসাইন, স্থানীয় সরকার বিভাগের ‌উপ-পরিচালক রওশন ইসলাম,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির,
ফরিদপুর প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যাপক ‌ মোঃ শাহজাহান ‌, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগমসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এ সময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা মেলায় অংশগ্রহণকারী স্টল মালিকরা এবং ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।‌ আলোচনা  সভায় বক্তারা এই গ্রন্থমেলার মাধ্যমে জনগণ বই পড়ার ক্ষেত্রে আগ্রহী হওয়ার পাশাপাশি জ্ঞান অর্জনের মাধ্যমে দেশ ও জাতিকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ করা যেতে পারে ৩০ টি স্টল নিয়ে সপ্তাহব্যাপী এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ‌মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন ‌।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে ফরিদপুর শিল্পকলা একাডেমির ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

অন্যদিকে ফরিদপুরের নগরকান্দায় বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে দুদিন ব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই মেলার উদ্বোধন করেন ফরিদপুর – ২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা মহান একুশে ফেব্রুয়ারি পালিত হয়। দিবসটি উপলক্ষে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ,  উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, নগরকান্দা প্রেস ক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho