1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

নগরকান্দায় সাংবাদিক লায়েকুজ্জামানের স্বরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪২৯ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দা প্রেস ক্লাবের আয়োজনে সদ্য প্রায়াত বরেণ্য সাংবাদিক লায়েকুজ্জামানের স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ যোহর নগরকান্দা প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ক্লাবের সভাপতি মাহবুব আহাদের সভাপতিত্বে ও শওকত আলী শরীফের সঞ্চালনায় সাংবাদিক লায়েকুজ্জামানের স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার। এসময় আরো উপস্থিত ছিলেন সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, শহীদ মুক্তিযোদ্ধা আক্রামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলী মিঞা, জেলা মহিলা লীগের সভানেত্রী মোসাঃ মাহমুদা বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা চৌধুরী মারুফ হোসেন বকুল, সালথা প্রেস ক্লাবের সভাপতি সেলিম মোল্যা, সাবেক ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা এএফএম ছিদ্দিকুল আলম বাবলু, কমিউনিষ্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য কমরেড রফিকুজ্জামান লায়েক, কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া, নাসির মাহমুদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি শামসুল হুদা হুদু, বোরহান আনিস,  নগরকান্দা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ইঞ্জিনিয়ার এ কে এম শরীফ শাহিনুজ্জামান, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রহমান, সাংবাদিক তৌহিদ তুহিন, লিয়াকত হোসেন, মিজানুর রহমান, মিজানুর রহমান মোল্যা, শফিকুল খান জনি, নিজাম নকীব, রেজাউল করিম সেলিম, সাইফুল ইসলাম সাইফ, মশিউর রহমান মিন্টু, ফয়সাল হোসেন, নাসির হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন রিপন, যুবলীগ নেতা হাফিজুর রহমান প্রমুখ। উপস্থিত সকলেই সাংবাদিক লায়েকুজ্জামানের জীবন আদর্শের উপর আলোচনা করেন। স্মৃতি চারণ করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙ্গে পরেন। সব শেষে মরহুম সাংবাদিক লায়েকুজ্জামানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন নগরকান্দা কেন্দ্রীয় মডেল মসজিদের পেশ ইমাম আজিজুল হক মাদানি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho