1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২০ মে ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

ফরিদপুর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি কবির, সম্পাদক পিকুল

  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২২ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ঐতিহ্যবাহী ফরিদপুর প্রেসক্লাবের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
প্রেসক্লাব মিলনায়তনে শনিবার  সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়  চারটি বুথে ৯৭ জন ভোটারের মধ্যে ৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক নাগরিক বার্তার সম্পাদক ও প্রকাশক কবিরুল ইসলাম সিদ্দিকী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক ভোরের রানারের সম্পাদক
মোঃ হাবিবুর রহমান হাবিব তিনি  পেয়েছেন ৩৯ ভোট।
সহ-সভাপতি পদে ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলার প্রতিনিধি মাহাবুব হোসেন পিয়াল, দ্বিতীয় হয়েছেন এন টিভির প্রতিনিধি সঞ্জীব দাস তার প্রাপ্ত ভোট ‌ ৫০ এবং তৃতীয় হয়েছেন যমুনা টিভি ও দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম হিমেল তার প্রাপ্ত ভোট ৪৮ ।
সাধারণ সম্পাদক পদে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজ টিভির জেলা প্রতিনিধি মাহবুবুল ইসলাম পিকুল, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক বাংলার আকাশের শেখ সাইফুল ইসলাম অহিদ পেয়েছেন ৩৯ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এখন টেলিভিশনের শেখ মফিজুর রহমান শিপন। অর্থ সম্পাদক পদে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক এশিয়া বাণীর খন্দকার আলী আরশাদ কাজল। দফতর সম্পাদক পদে ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইনডিপেনডেন্ট টিভির এস.এম. মাসুদুর রহমান তরুণ। তথ্য-প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক পদে ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের সারাদেশের
মোঃ মুইজ্জুর রহমান রবি।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলার চোখ-এর প্রতিনিধি আবিদুর রহমান নিপু। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের কাগজের বিভাষ দত্ত ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক কানাইপুর বার্তার মোঃ জাহিদুল ইসলাম।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ৫৬ ভোট পেয়ে দৈনিক সময়ের প্রত্যাশার মানিক কুমার দাস,
সময় টেলিভিশনের প্রতিনিধি ‌ বিকে সিকদার সজল ৫৪ ভোট পেয়ে‌ নির্বাচিত হন । এশিয়ান টিভির মোঃ সিরাজুল ইসলাম ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন , দৈনিক খবরপত্রের নুরুল ইসলাম আঞ্জু ৫২ ভোট পেয়ে নির্বাচিত হন  বৈশাখ নিউজ ডটকমের রুহুল আমিন ৫১
এবং ষষ্ঠ ‌ দৈনিক ভোরের রানারের সেবানন্দ বিশ্বাস ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচনে
প্রধান  নির্বাচন কমিশনারের ‌ দায়িত্ব পালন করেন
এম এ সালাম, সহকারি নির্বাচন কমিশনারের  দায়িত্ব পালন করেন মোঃ আসাদুল হক আসাদ ও মঞ্জুয়ারা সপ্না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho