1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত

মুকসুদপুরে এক মাস পরে নিখোজ ভ্যান চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৩৬৮ Time View

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নিখোঁজের এক মাস পর দুয়ারী ডাঙ্গা গ্রামের একটি পুকুর থেকে আকাশ মাতুব্বর (১৭) নামের এক ভ্যান চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। ৭ মার্চ বৃহস্প্রতিবার বেলা ১১টার দিকে ওই ভ্যান চালকের লাশ উদ্ধার করে মুকসুদপুর থানা পুলিশ। আকাশ ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার দামদরদী গ্রামের শাহালম মাতুব্বরের ছেলে।
আকাশের বাবা শাহালম মাতুব্বর জানান, গত ৬ ফেব্রুয়ারি সকালে ভ্যান চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি আকাশ। অনেক খোঁজাখুজির করে পরদিন ৭ ফেব্রুয়ারি মুকসুদপুর উপজেলার খালিসাকান্দি কবরস্থানের পাশের বাগান থেকে আকাশের ভ্যান এবং পায়ের একটি জুতা পাওয়া যায়।
৯ ফেব্রুয়ারী নগরকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, দুয়ারি ডাঙ্গা গ্রামের সাইফুল মুন্সীর পুকুরের কচুড়িপানা পরিস্কার করতে গিয়ে একটি বস্তা ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

পরে বস্তাবন্দি ভ্যান চালক ওই আকাশের লাশ উদ্ধার করা হয়। আকাশের লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারে হাসপাতাল মর্গে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho