1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

ফরিদপুরের নিখোঁজ ভ্যান চালকের বস্তাবন্দি লাশ একমাস পর মুকসুদপুর থেকে উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৪৭০ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

ফরিদপুরের নিখোঁজ ভ্যান চালকের বস্তাবন্দি লাশ একমাস পর অর্ধগলিত অবস্থায় মুকসুদপুর উপজেলার দুয়ারী ডাঙ্গা গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ভ্যান চালকের নাম আকাশ মাতুব্বর (১৭)।

বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে ওই ভ্যান চালকের লাশ উদ্ধার করে মুকসুদপুর থানা পুলিশ। নিহত আকাশ পাশ্ববর্তী ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার দামদরদী গ্রামের শাহ আলম মাতুব্বরের ছেলে।

নিহত আকাশের বাবা শাহ আলম মাতুব্বর জানান, গত ৬ ফেব্রুয়ারি সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি আকাশ। অনেক খোঁজাখুজির পর বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) মুকসুদপুর উপজেলার খালিসাকান্দি কবরস্থানের পাশের বাগান থেকে আকাশের ভ্যান এবং পায়ের একটি জুতা পাওয়া যায়। ৯ ফেব্রুয়ারি নগরকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, দুয়ারি ডাঙ্গা গ্রামের সাইফুল মুন্সীর পুকুরের কচুড়িপানা পরিস্কার করতে গিয়ে একটি বস্তা ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে বস্তাবন্দি ভ্যান চালক ওই যুবক আকাশের লাশ উদ্ধার করা হয়। আকাশের লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho